ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর

বগুড়ার তালোড়ায় ডাকাতি ও হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

বগুড়ার তালোড়ায় ডাকাতি ও হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের ব্যবসায়ী নারায়ন লাল পোদ্দার ওরফে লালু পোদ্দারের বাড়িতে  ডাকাতি ও হত্যা মামলায় পুলিশ গতকাল শনিবার রাতে জিয়ারুল ইসলাম জিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে তালোড়ার ভেলুরচক গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। এ মামলায়  পুলিশ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তালোড়ার বাজারের ধান চাল, ময়দা ভূষি ও খইল ব্যবসায়ী রাধেশ শ্যাম পোদ্দারের ছেলে নারায়ন লাল পোদ্দার ওরফে লালু পোদ্দার (৬৩) ও হেমাচান পোদ্দারের (৬০) বাড়িতে ৫ থেকে ৭ জনের একদল ডাকাত বাড়ির পিছন দিয়ে ছাদে উঠে। দোতলার  সিড়ি ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা বাড়ির ভিন্ন ভিন্ন ঘরে প্রবেশ করে সকলকেই কাপড়  দিয়ে বেঁধে ফেলে। তাদেরকে কিল ঘুষি মেরে আহত করে। বিভিন্ন  ঘরের জিনিস  পত্র তছ - নছ করে। ঘরে রক্ষিত বাক্সে থাকা ৪৬ হাজার টাকা লুট করে নেয়। তাদের তিনটি মোবাইল ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

এ সময় তাদের বোন বিমলা পোদ্দারকে (৬৫)  শ্বাস রোধ করে হত্যা করে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চার জনকে গ্রেফতারসহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত চার ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শুক্রবার রাতে আরও ২ ডাকাতসহ ডাকাতি কাজে বব্যহৃত অটো রিক্সা উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত জিয়ারুল ইসলাম জিয়াকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা