ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল

বিজয় দিবসে বিএনপি’র কর্মসূচি স্থগিত

বিজয় দিবসে বিএনপি’র কর্মসূচি স্থগিত, ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রোববার (৩০ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রুহুল কবীর রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। এসময় তিনি দেশবাসীর কাছে চেয়ারপারসনের জন্য দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

এদিকে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি আগের মতোই আছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডা. জোবায়দা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি (খালেদা জিয়া) তা গ্রহণ করতে পারছেন। 

আরও পড়ুন

হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার, এশিয়ান চ্যাম্পিয়ন জাপান

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০