ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজসেবা অফিসের নেকমরদ ইউনিয়নের সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহকর্মী সুপারভাইজার খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দোহসহ ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। অন্যদিকে আহত খায়রুল ইসলামের বাড়ি সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে দুই সহকর্মী মোটরসাইকেলযোগে অফিসে আসছিলেন। পথিমধ্যে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় ওভারটেকের সময় তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে নেকমরদগামী একটি কাভার্ডভ্যান পিকআপ মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় খায়রুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনরাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমাদের এক সহকর্মী আর নেই। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ডিউটি অফিসার সজিব জানান, ঘাতক পিকআপটি থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)

_medium_1774464140.jpg)