ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ সকাল

নাটকীয় জয় বায়ার্নের

নাটকীয় জয় বায়ার্নের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর লিগে শনিবার (২৯ নভেম্বর) সেন্ট পাউলির বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল বায়ার্ন মিউনিখ। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে দুই গোল করে জয় পায় জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে সেন্ট পাউলির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই পিছিয়ে যায় বায়ার্ন। সেন্ট পাউলির হয়ে গোল করেন আন্দ্রেয়াস হাউন্টনজি। গোল হজমের পর আক্রমণে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রাফায়েল গেরেইরোর সফল প্রচেষ্টায় সমতায় ফেরে তারা।

বিরতির পরও চলতে থাকে বায়ার্নের আক্রমণ। বল দখলে স্বাগতিকরা পুরো ম্যাচে আধিপত্য দেখালেও পাউলির রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোতে শুরু করেছে, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস। এর মাত্র চার মিনিট পর ব্যবধান বাড়ান সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন।
এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল বায়ার্ন মিউনিখ। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী