ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ সকাল

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, ছবি: সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।এর আগে, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ফজলুর রহমান একটি বেসরকরি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ শীর্ষক মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন

এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে ফজলুর রহমানকে মনোনয় দেয় বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮