ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ডের জট খুলবে কি এবার ?

আসছে রায়হান রাফীর  ‘অমীমাংসিত’ 

আসছে রায়হান রাফীর  ‘অমীমাংসিত’, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তির তারিখ পেছানো হয় রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’র। এরপর আবারও পেছানো হয় মুক্তির তারিখ। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। রায়হান রাফীর মুক্তিপ্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত বছরের ২৪ এপ্রিল এই সিদ্ধান্ত জানান বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর, অবশেষ খুলছে ‘অমীমাংসিত’ জট, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি
 
এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। জানা গেছে, এই ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

আরও পড়ুন

২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। এবার আইস্ক্রিন সূত্র সংবাদমাধ্যমকে জানায়, সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে। এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী