ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর

মির্জা ফখরুল

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়

বিএনপির চেয়ারপার্সন কার্যালয় গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল । ছবি ঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন, বিদেশ নেয়ার মতো অবস্থা নেই।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিএনপির চেয়ারপার্সন কার্যালয় গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেয়ার মতো অবস্থা নেই। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত আপডেট দেয়া হবে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত