ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল

বিপিএল’র নিলাম থেকে বাদ পড়লেন বিজয়-মোসাদ্দেক

বিপিএল’র নিলাম থেকে বাদ পড়লেন বিজয়-মোসাদ্দেক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৩০ নভেম্বর)।  তবে মাঠের লড়াই শুরুর আগেই যেন চমক নিয়ে হাজির হলো বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা। ফিক্সিং-সংশ্লিষ্টতার সন্দেহে এই তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলে খেলা দুই পরিচিত মুখ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। সম্প্রতি বিসিবি কঠোরভাবে জানিয়েছিল যে, গত আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে অভিযুক্ত ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। নিলামের ঠিক আগের দিন ২৯ নভেম্বর, প্রকাশিত নতুন তালিকায় দেখা গেছে, সেখানে মোসাদ্দেক ও বিজয়ের নাম নেই। জানা গেছে, তারা দুজনেই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন।

ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে অভিযুক্তদের নিলাম থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটি ছিল বিসিবি’র দুর্নীতি দমন নীতির অংশ। গত আসরে ফিক্সিং নিয়ে বড় প্রশ্ন ওঠার পর বিসিবি যে তদন্ত শুরু করেছিল, তারই ফলস্বরূপ এই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। উল্লেখ্য, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন ঢাকা ক্যাপিটালসের দলে।

আরও পড়ুন

এদিকে, মোসাদ্দেক ও বিজয়ের নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গেই ‘সি’ ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। পূর্বে নিলামের তালিকায় এই ক্রিকেটারের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন