ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

অ্যাকশন সিনেমায় জুটি বাঁধলেন শুভ-মিম

অ্যাকশন সিনেমায় জুটি বাঁধলেন শুভ-মিম, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর অ্যাকশনধর্মী নতুন সিনেমায় নায়িকা হয়েছেন বিদ্যা সিনহা মিম। নতুন এই জুটির আভাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ। নতুন এই অ্যাকশনধর্মী সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়। এটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ। 

আরও পড়ুন

সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী