ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ দুপুর

নিখোঁজের ৩ দিন পর পুকুর ভেসে উঠল যুবকের মরদেহ

নিখোঁজের ৩ দিন পর পুকুর ভেসে উঠল যুবকের মরদেহ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকার চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

এ সময় ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা