দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর রমনার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক)'র প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার কিছু সময় পরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল কাদির।
তিনি বলেন, দুদুকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনএই ঘটনায় কেউ আহত আছে কি না জানতে চাইলে কাদির বলেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774092551.jpg)
_medium_1774088366.jpg)





_medium_1774065536.jpg)
