ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগ

মো. আমিন মৃধা

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মো. আমিন মৃধা এক আওয়ামী লীগ নেতা। তিনি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে হাবিব সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আমিন মৃধা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ