ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ মাঠে থাকবে সেনাবাহিনী। 

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক্-প্রস্তুতিমূলক সভা শেষে এই তথ্য জানান তিনি।আখতার আরও আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনে-শৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিং জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে।

তিনি বলেন, তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্টাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। সাইবার সিকিউরিটি জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রীসের আরও নজরদারি আওতায় আনা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

মিডিয়া ভালো কথাগুলো দেখায় না, কেটে কেটে দেখায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের হেনস্থা করলে এখন থেকে কঠিন জবাব দেওয়া হবে : গোলাম রব্বানী

বগুড়ার শাহজাহানপুরে বিদেশি রিভলভারসহ গ্রেফতার ১