ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫০ সকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আবারও ইসি-আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক

আবারও ইসি-আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক, ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন

জানা গেছে, নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। একইসঙ্গে ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এর আগে, প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক গত ২০ অক্টোবর হয়েছিল, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয় আলোচনা হয়। এ সভায় ভোটের আগে-পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে