ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫১ দুপুর

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি ও ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে : আবিদুর রহমান সোহেল

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি ও ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে : আবিদুর রহমান সোহেল। ছবি : দৈনিক করতোয়া

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন পক্ষে আপনারা রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো।

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন শাসন দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।

আরও পড়ুন

তিনি আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ীতে ইউনিয়ন জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও পথসভায় এ কথাগুলো বলেন। ইউনিয়ন আমির মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি দুলালের পরিচালনায় পথসভায় আর বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী, আহসান হাবিব সাকিল, বাদল, রায়হান আলী, ফরহাদ হোসেন, মাহফুজার রহমান, কনক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত