ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ সকাল

নানা রোগ-শোক ও নির্যাতনেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী

নানা রোগ-শোক ও নির্যাতনেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী, ছবি: সংগৃহীত।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন।

আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, নানা রোগ, শোক ও নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।

আরও পড়ুন

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ