ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪২ সকাল

বগুড়ার নতুন পুলিশ সুপার হলেন শাহাদাত হোসেন

বগুড়ার নতুন পুলিশ সুপার হলেন শাহাদাত হোসেন, ছবি: সংগৃহীত।

দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন মো. শাহাদাত হোসেন। তিনি এর আগে পিবিআই’র পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে বগুড়ার সদ্যবিদায়ী পুলিশ সুপার জিদান আল মুসাকে দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু’ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প