ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ দুপুর

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে পৌর শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়।

এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবির এক ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টারপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুত করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

আরও পড়ুন

পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এ সময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি