ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ সকাল

আন্তঃনগর ট্রেনে ফেরিওয়ালার হাতে ফেরিওয়ালা খুন!

আন্তঃনগর ট্রেনে ফেরিওয়ালার হাতে ফেরিওয়ালা খুন!, ছবি: দৈনিক করতোয়া।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে আন্তঃনগর ট্রেনে গলা কেটে আল আমিন নামে এক পপকর্ন (ভুট্টার খৈ) বিক্রেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশন পৌঁছালে তাদের ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আল আমীন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে।

আল আমিনের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, ট্রেনে নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ, সুজন ও কুদরতের সাথে আলামিনের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে একতা ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন থেকে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দেয়। এসময় মিলন নামে আরো এক হকার আহত হয়। পীরগঞ্জ রেল স্টেশনে রক্তাক্ত অবস্থায় উভয়কে ট্রেন থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড় বথুয়াতুলি গ্রামে। 

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুই ব্যক্তিকে ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়, শুনেছি তারা হকার।  ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে একজনে গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়। আহত করা হয় অপরজনকে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আল আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পীরগঞ্জ রেল স্টেশন এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।     

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে বাস খাদে, আহত ২০

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী