ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:২২ সকাল

৮ ডিসেম্বর শুরু হবে হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

৮ ডিসেম্বর শুরু হবে হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ , ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।এ মামলায় হানিফ ছাড়া অপর তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এরপর তাদের বিচার শুরুর আদেশ দেন।

আরও পড়ুন

গত ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা