ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর

সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে সিলিন্ডার বিস্ফোরণজনিত আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং অল্প সময়ের মধ্যেই দলটি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো নিশ্চিতভাবে আগুনের উৎস শনাক্ত করতে পারেননি। সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় আশেপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাই। চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে, ইউনিটগুলো খুব কাছেই অবস্থান করছে। এখনো আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি।”

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী