ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:০৭ দুপুর

ধর্মেন্দ্রর মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

ধর্মেন্দ্রর মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

বিনোদন ডেস্ক : ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির সবাই।

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি লেখেন, ’’মুম্বইয়ে আজ কিংবদন্তি অভিনেতা ও নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। তাঁর পরিবার, চলচ্চিত্রজগত, ভক্ত ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর ছেলে-মেয়েরা এখন ধর্মেন্দ্রজির সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।’’
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী