ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:১৯ সকাল

রাশিয়ার দুই যুদ্ধজাহাজ আটক

রাশিয়ার দুই যুদ্ধজাহাজ আটক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট আরএফএন স্টকই এবং ট্যাংকার ‘ইয়েলনা’ আটক করেছে যুক্তরাজ্যের একটি পেট্রোল জাহাজ। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে ৩০ শতাংশ বেড়েছে রুশ নৌ তৎপরতা। পাশাপাশি, যুক্তরাজ্য ন্যাটো মিশনের অংশ হিসেবে তিনটি পোসাইডন পর্যবেক্ষণ বিমান আইসল্যান্ডে মোতায়েন করেছে, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়ান জাহাজ ও সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ানতারব স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমানগুলোর পাইলটদের দিকে লেজার মেরে চেক করছিল।

 ব্রিটেন এই কার্যক্রমকে ‘অবিবেচক ও বিপজ্জনক’ আখ্যায়িত করেছে এবং জানিয়েছে যে, তাদের ভূখণ্ডে যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তারা জবাব দিতে প্রস্তুত। হিলি বলেন, ‘আমাদের বার্তা রাশিয়া ও পুতিনের প্রতি: আমরা আপনাদের দেখছি। আমরা জানি কী করছেন।’ রাশিয়ার লন্ডনের দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সরকারকে ‘গুজব ছড়ানোর’ অভিযোগ করেছে এবং বলেছে, মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার।

আরও পড়ুন

হিলির সতর্কবার্তা নতুন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তা প্রমাণ করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের হুমকির কারণে বৃহৎ সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি ও ব্যয় কমানোসহ কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত