ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন দেশটির ইতিহাসসেরা টেস্ট ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন। এবার পূর্ণ উদ্যমে তিনি ফিরছেন সবচেয়ে মর্যাদার ফরম্যাটে।

প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেনের দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের জন্য অনন্য। তাকে আবার টেস্ট দলে পাওয়া দারুণ খবর।’ আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১০ ডিসেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট এবং ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে হবে শেষ ম্যাচ।

আরও পড়ুন

নিউজিল্যান্ড স্কোয়াড : টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফকস, মাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী