ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর

পঞ্চগড় সীমান্তে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। ছবি : দৈনিক করতোয়া

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লাখ টাকাা ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার (২৩ নভেম্বর) ভোরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ছয়টি মালিক বিহীন গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার।

আরও পড়ুন

নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত