ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১৫ দুপুর

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

বিনোদন ডেস্কঃ  সুপারহিট ‘চাঁদের আলো’সহ অনেক সফল সিনেমা বানিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন শেখ নজরুল ইসলাম। চলচ্চিত্রের দীর্ঘ ও সফল পথ পাড়ি দিয়ে গত ২২ নভেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। মৃত্যুকালে শেখ নজরুল ইসলামের বয়স হয়েছিল ৮১ বছর।

সমিতি সূত্র জানিয়েছে, গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন

দীর্ঘ ক্যারিয়ারে শেখ নজরুল ইসলাম কাজ করেছেন নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে।

১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। পরবর্তী সময়ে তিনি নির্মাণ করেন ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’সহ অনেক চলচ্চিত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে