ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল

আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি : ট্রাম্প

সংগৃহিত,আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। খবর : হিন্দুস্তান টাইমস। 

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। তিনি লেখেন, আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে-যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।

এছাড়া পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’-এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।

আরও পড়ুন

ট্রাম্প পোস্টে লিখেছেন, পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ