ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:১৪ দুপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। প্রতীকী ছবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভার হুড়াভাঙ্গাখাঁ মহল্লার আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় সাইফুল ইসলাম(৩৮) মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল পৌরসভা ৭নং ওয়ার্ডের রাম ডাকুয়া মহল্লার আব্দুর সাত্তারের ছেলে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোর ৬ টায় হুড়াভাঙ্গাখাঁ মহল্লার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম একজন মানসিক ভারসাম্যহীন, সে মহাসড়কের মাঝ দিয়ে হেটে আসার সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি অজ্ঞাত পরিবহণের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অজ্ঞাত পরিবহণটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি