ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর

ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে : রাজশাহীতে সাদিক কায়েম

ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে : রাজশাহীতে সাদিক কায়েম

রাজশাহী প্রতিনিধি : ডাকসু’র ভিপি সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইসলামী ছাত্রশিবিরের হাতে নারীরা অনিরাপদ। ছাত্রশিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং-ট্যাগিং করা হয়েছে। ছাত্রশিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ ও উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, বিভিন্ন ছাত্র-সংসদ নির্বাচন যখন হচ্ছিল, তখন বলা হচ্ছিল- শিবিরকে নারীরা পছন্দ করে না। শিবিরকে তারা ভোট দেবে না। কিন্তু শিবিরকে এ দেশের সকল মানুষ তাদের সবচেয়ে প্রিয়জন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা-আকাঙ্খার বাতিঘরে আজকে পরিণত হয়েছে। শিবিরের হাতেই দেশের মানষ নিরাপদ।

আরও পড়ুন

তিনি বলেন, বাংলাদেশে শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা উদাহরণ কেউ দিতে পারবে না যে, শিবিরের কোনো নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোনো বোনকে, কোনো নারীকে শ্লীলতাহানি করেছে, কোনো ধর্ষণ করেছে। রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন ও সাবেক সভাপতি সিফাত উল আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের