ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত মিস জ্যামাইকা আইসিইউতে

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত মিস জ্যামাইকা আইসিইউতে,

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান। ওই দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তার পাশে আছেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। 

আরও পড়ুন

ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।’ চিকিৎসক দল জানায়, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।

বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী জ্যামাইকানদের কাছে গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনা করার আহ্বান জানায়। তারা আরও অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩