ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

সাকিবকে ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট তাইজুলের

সাকিবকে ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট তাইজুলের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্টে এখন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন তিনি। তৃতীয় দিনে চার উইকেট তুলে সাকিবের ২৪৬ উইকেটের পাশে নাম লেখান তাইজুল। আজ লাঞ্চের পরপরই দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে গেছেন।

৩২ বছর বয়সী এই বামহাতি স্পিনারের জন্য মাইলফলকটি এসেছে তুলনামূলক দ্রুত গতিতে। সেটি এসেছে তার ৫৬তম টেস্টে। সাকিব একই সংখ্যা স্পর্শ করেছিলেন ৭১ টেস্টে। সাকিবের উইকেট ২৪৬, তাইজুলের ২৪৮। 

আরও পড়ুন

টেস্টে বাংলাদেশের শীর্ষ ৫ টেস্ট উইকেট শিকারি : তাইজুল ইসলাম- ২৪৮, সাকিব আল হাসান- ২৪৬, মেহেদী হাসান মিরাজ-২০৯, মোহাম্মদ রফিক-১০০, মাশরাফি বিন মুর্তজা- ৭৮

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত