ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল

ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

সংগৃহিত,ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

রাজধানীতে ৫.৭ মাত্রার আকস্মিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া নগরীর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পরই দুর্ঘটনা-সংক্রান্ত সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য জরুরি এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

আরও পড়ুন

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা-সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- 
মোবাইল- ০১৭০০-৭১৬৬৭৮
ফোন-  ০২-৪১০৫১০৬৫

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম