ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:১৯ সকাল

ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর কারাদণ্ড

সংগৃহিত,ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হিপ-হপ ব্যান্ড দ্য ফিউজিসের সদস্য প্রাকাজরেল প্রাস মিশেলকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচন প্রচারণায় অবৈধভাবে কোটি কোটি ডলার বিদেশি অর্থ প্রবাহিত করার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসির আদালতে বিচারক কোলিন কোলার-কটেলি রায় ঘোষণা করেন। রায় শোনানোর আগে মিশেল আদালতে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। মামলার শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও হলিউড অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিওসহ একাধিক সাক্ষী জবানবন্দি দেন।

২০২৩ সালের এপ্রিল মাসে ষড়যন্ত্র, বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা এবং অন্যান্য অপরাধসহ মোট ১০টি অভিযোগে মিশেলকে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। অনুসন্ধানে জানা গেছে পলাতক মালয়েশীয় ধনবুবের লো টেক জো (ঝো লো) মিশেলকে ১২ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিলেন। এ অর্থের একটি অংশ তিনি ভুয়া দাতাদের মাধ্যমে ওবামার প্রচারণায় পাঠান।

আরও পড়ুন

ঝো লো মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত। ওই ঘটনায় বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতারণার মধ্যে একটি হিসেবে বিবেচিত। এ ঘটনায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দণ্ডিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে চিয়েসা

রোনালদোকে বাদ দিয়েই পর্তুগালের স্কোয়াড ঘোষণা

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক