ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ সকাল

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

সংগৃহিত,ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক : টানা বৃষ্টি ও বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া এই দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বন্যায় ৫২ হাজারেরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় পাঁচ লাখ পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গত তিন দিনে বৃষ্টিপাত ১.৫ মিটার (৫ ফুট) ছাড়িয়ে গেছে। কয়েকটি এলাকায় ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার সর্বোচ্চ ৫.২ মিটারের রেকর্ডও অতিক্রম করেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে উপকূলীয় শহর হোই আন ও ন্যা ট্রাং, এছাড়া মধ্যাঞ্চলের কফি উৎপাদন অঞ্চল—যেখানে এর আগের ঝড়ের কারণে ফসল সংগ্রহ বিলম্বিত হওয়ায় কৃষকরা আগে থেকেই বিপাকে ছিলেন।

আরও পড়ুন

সম্প্রতি মাসগুলোতে ভিয়েতনাম চরম আবহাওয়ার কবলে পড়ছে। কালমেয়গি ও বুয়ালয়—এই দুই টাইফুন পরপর আঘাত হেনে ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত