ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর

ঝিনাইদহে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ইজিবাইকে যশোরে চৌগাছায় যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথিমধ্যে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামে পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে চলে এসে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী