ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ সকাল

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো প্রকাশিত হলো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিং। এতে ২০২৬ সালে বাংলাদেশের মোট ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা হিসেবে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫২তম। ভারতের সাভেথা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস অবস্থান করেছে ৫৭তম স্থানে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাইমস হায়ার এডুকেশন এবারের র‌্যাংকিং প্রকাশ করে। এর আগে গত বছর নভেম্বর মাসে প্রথমবারের মতো ২০২৫ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিং প্রকাশ করেছিল যুক্তরাজ্যভিত্তিক এই খ্যাতনামা শিক্ষা সাময়িকী।

বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয় এবার তালিকায় এসেছে:
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৩০১–৩৫০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : ৩৫১–৪০০
আইইউবিএটি, যবিপ্রবি ও এমআইএসটি: যৌথভাবে ৪০১–৫০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : যৌথভাবে ৫০১–৬০০
খুলনা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: যৌথভাবে ৬০১–৮০০
ইউল্যাব ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: তালিকায় রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে

আরও পড়ুন

টিএইচই তাদের র‌্যাংকিং তৈরিতে মূলত তিনটি সূচক বিবেচনা করে—
ইনপুট:গবেষণার জন্য বরাদ্দ অর্থায়ন
প্রক্রিয়া:সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা, সাফল্যের পরিমাপ ও গবেষণা প্রচার
আউটপুট:প্রকাশনা, গবেষণার মান, আন্তর্জাতিক খ্যাতি

এবারও বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। গতবারের মতোই তারা প্রথম স্থান ধরে রেখেছে। এবারের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ২৭টি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এবং এর পরেই রয়েছে ভারতের ১৩টি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী