ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

কামলার হাটে দর কষাকষিতে শ্রম বিক্রি

কামলার হাটে দর কষাকষিতে শ্রম বিক্রি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ভোরের অন্ধকার কাটার আগেই নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার ও মানিকপুর এলাকায় জমে ওঠে শ্রমের হাট। কারও হাতে কোদাল, কারও হাতে কাস্তে একদিনের জীবিকা নিশ্চিত করতে ভোর ৫টা থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে শত শত মানুষ। সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা, মান্নাননগরসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে ছোট ট্রাক, লেগুনা ও অটোতে চেপে আসে শ্রমিকরা।

পণ্য নয়, এই হাটে কেনাবেচা হয় মানুষের শ্রম। দিনের পরিশ্রমের মূল্য ধরা হয় ৩শ’ থেকে ৪শ’ টাকার মধ্যে। একই কাজ করেও নারী শ্রমিকরা পান কম মজুরি ২৫০ থেকে ৩শ’ টাকা। বৈষম্যের মধ্যেই তারা লড়াই করেন টিকে থাকার।

নারী শ্রমিক কুলসুম বেগম বলেন, পুরুষের সমান কাজ করি, কখনও বেশি করি। তবুও আমাদের মজুরি কম।
দিনভর মাঠে কাজ শেষে সন্ধ্যায় ফিরে যান শ্রমিকরা। ধান কাটাসহ রসুন রোপণ ও জমি প্রস্তুতির মৌসুম হওয়ায় এসময় শ্রমিকের চাহিদা বেশি থাকে। কৃষিকাজ চালাতে এ শ্রমই গৃহস্থদের ভরসা।

আরও পড়ুন

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, নাটোরে প্রয়োজনের তুলনায় শ্রমিক কম। তাই প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজার হাজার শ্রমিক এই হাটে আসে। শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলে শ্রমিক ও কৃষক উভয়পক্ষই উপকৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা