ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

জামালপুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। 

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শহরের বটতলা এলাকায় ত্রিমোড় অবরোধ করে তারা এই কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির একটি অংশ অংশ নেয়। 

স্থানীয় নেতারা অভিযোগ করেন, যে প্রার্থীকে জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এছাড়াও একসময় বিএনপিতে ভাঙন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। এতে সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আরও পড়ুন

এর আগে গত ১৫ নভেম্বরও সড়কে টায়ার জ্বালিয়ে একই দাবিতে বিক্ষোভ করেন বিএনপির এই অংশের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই