ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ সকাল

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। তখন বর্তমান দলের অনেকের জন্মই হয়নি। আর সেই তরুণদের হাত ধরেই দীর্ঘ ২৮ পর ফের বিশ্বকাপের মঞ্চে পা রাখল ইউরোপের দলটি। ডেনামার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল স্কটিশরা।

ম্যাচে কেবল জয় ছাড়া সবদিক দিয়েই এগিয়ে ছিল ডেনমার্ক। ৬৩ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে চারটি গোলমুখে রেখেছে ডেনিশরা। তবে লক্ষ্যে মাত্র পাঁচটি শট নিয়ে চারবারই সফল হয় স্বাগতিক স্কটল্যান্ড। ম্যাচের তিন মিনিটেই বাইসাইকেল কিকে স্কটল্যান্ডকে এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে। বিরতির পর ডেনমার্ককে সমতায় ফেরান রাসমুস হয়লুন্দ। ৭৮ মিনিটে লরেন্স শাঙ্কলান্ড স্কটল্যান্ডকে ফের এগিয়ে নেন। ৮২ মিনিটে আবারও সমতায় ফেরে ডেনমার্ক। গোলদাতা প্যাট্রিক ডর্গু। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কটল্যান্ডকে আবার এগিয়ে নেন কিয়েরান টিয়েরনি। মিনিট পাঁচেক পর ম্যাকলিনের দৃষ্টিনন্দন গোলে ডেনমার্কের ফেরার পথ শেষ হয়। আর উল্লাসে ফেটে পড়ে স্কটল্যান্ডের খেলোয়াড়রা।

আরও পড়ুন

গ্রুপ ‘সি’ থেকে ছয় ম্যাচে ৪ জয়, এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা স্কটল্যান্ড। আর ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে বিশ্বকাপের প্লে-অফ খেলবে ডেনামার্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী