ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

বাংলাদেশের পতাকা নিয়ে হামজা চৌধুরী

বছরজুড়ে কঠিন সময় পার করা হামজা চৌধুরী বছরের শেষ ম্যাচেই ফিরলেন দারুণভাবে। এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশ ১–০ গোলের জয়ে মাঠ ছাড়ে। একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরছালিন, রাকিব হোসেনের কাটব্যাক থেকে।

ম্যাচে গোল না পেলেও রক্ষণভাগের ত্রুটিতে নিশ্চিত একটি গোল বাঁচান হামজা। ৩১ মিনিটে ভারতের চাংতের শট যখন ফাঁকা পোস্টে ঢোকার পথে, তখনই হেড করে দলকে রক্ষা করেন তিনি।

ম্যাচশেষে টি স্পোর্টসকে হামজা বলেন, “এটা বড় ম্যাচ ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি।” সংবাদ সম্মেলনে তিনি জানান, “এ মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। ১৮ কোটি মানুষকে খুশি করা—এটাই আমার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি।”

আরও পড়ুন

হামজার ভাষায়, “শেষ কয়েক ম্যাচে আমরা ট্যাকটিক্যালি ভালো হলেও শেষ ধাপে পিছিয়ে যাচ্ছিলাম। আজ দেখালাম আমরা কতটা স্থিতিশীল। এখন সময় দুই দিক একসঙ্গে নিয়ে সামনে এগোনোর।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী