ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

সংগৃহীত: ছবি, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পাওয়া আকবর আলীরা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে। 
এদিন  টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল-রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে ব্যাটসম্যানদের নৈপুণ্যে। সেই ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল হংকং। ওপেনার হাবিবুর রহমানের ৩৫ বলে রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৯ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। ১৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন অধিনায়ক আকবর।
টানা দুই এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত