ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “ন্যায় বিচার প্রতিষ্ঠা” হিসেবে অভিহিত করেছে বিএনপি

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “ন্যায় বিচার প্রতিষ্ঠা” হিসেবে অভিহিত করেছে বিএনপি। সোমবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া জানান।

ফখরুল বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এ রায় ১৬ বছরের গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মাকে শান্তি দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

ট্রাইব্যুনাল এদিন শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের সাজা ঘোষণা করে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ভাটা পড়েছে শুঁটকি উৎপাদনে

বাংলাদেশের ইতিহাস বিকৃত করা কোনো ছেলেখেলা নয়: আখতার হোসেন

কক্সবাজারে শুরু হলো তিন দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভ্যাল ২০২৫’

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: শামীম হায়দার

ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিসি, বগুড়া

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত