ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

সংগৃহিত,ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। 

আল হাদাথ আরও জানিয়েছে, টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন।

আরও পড়ুন

এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে  ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান পুরোপুরি পরাজিত, চুক্তি করতে চায়: ট্রাম্প

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

‘বিতর্কিত’ রানআউট নিয়ে যা জানালেন সালমান ও মিরাজ

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ ‘২৩ থেকে ২৫ মার্চ’ বন্ধ

আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান