ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫৯ দুপুর

হাসিনার ব্যাংক ঋণ শোধ করলেন জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন

হাসিনার ব্যাংক ঋণ শোধ করলেন জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন

করতোয়া ডেস্ক  : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।

আজ রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন। জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই পালন করতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি ১৫ হাজার টাকা পরিশোধ করেন।

এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ণ করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

আরও পড়ুন

জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কাজে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা