ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ দুপুর

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশনে যুবদল নেতা

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশনে যুবদল নেতা

ফরিদপুর-১ আসনে বিএনপির নবগঠিত কমিটি ‘আওয়ামী-যুবলীগপন্থি নেতৃত্বে পরিপূর্ণ’, এ অভিযোগ তুলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সদস্য শাইন আনোয়ার।

রোববার বেলা ১১টা ১০ মিনিটে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন।

শাইন আনোয়ার অভিযোগ করেন, দলে দীর্ঘদিন ধরে যে নেতাকর্মীরা মামলা, হামলা ও গ্রেফতারের মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের বাদ দিয়ে ‘বাইরের’ এবং ‘সরকারঘনিষ্ঠ’ পরিচয়ের ব্যক্তিদের দিয়ে ফরিদপুর-১ আসনের কমিটি গঠন করা হয়েছে। তার মতে, এতে তৃণমূলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন, দলের দুঃসময়ে যারা মিছিলে পাশে থেকেছেন তাদের সম্মানজনক স্থানে রাখা হবে। কিন্তু ফরিদপুর জেলা বিএনপির অনুমোদিত কমিটি সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। যাদের কখনো আন্দোলনে অংশগ্রহণ বা মামলা–হামলার অভিজ্ঞতা নেই, তারা এখন গুরুত্বপূর্ণ পদে এসেছে।

আরও পড়ুন

শাইন আনোয়ার বলেন, "আমি অসুস্থ শরীর নিয়ে মিটিং-মিছিল থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছি। আমাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ-যুবলীগপন্থিদের দিয়ে কমিটি গঠন করা অত্যন্ত বেদনাদায়ক।"

তিনি আরও অভিযোগ করেন, ফরিদপুর বিভাগীয় সমাবেশে বিভাগীয় টিম-লিডার আছাদুজ্জামান রিপন বলেছেন, কমিটিতে যাওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ, মামলা–হামলা, কারাবরণসহ ত্যাগের প্রমাণ প্রয়োজন। তবে অনুমোদিত কমিটি সেই নির্দেশনার উল্টোভাবে গঠন করা হয়েছে।

বিতর্কিত নেতৃত্বকে কেন্দ্র করে শাইন আনোয়ার আশঙ্কা প্রকাশ করেন, ভুল সিদ্ধান্তের কারণে দল ভবিষ্যতে বড় রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, "ছাত্রলীগের ক্ষতির মতো সুযোগসন্ধানী কিছু নেতা বিএনপিকেও বিপদে ফেলতে পারে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত