ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল

টুঙ্গিপাড়ায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় যুব মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই দিনে যুব মহিলা লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার ও গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী এবং একই কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার এবং পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

আরও পড়ুন

ওসি বলেন, গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে তাদের দুজনের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে পারুলকে এবং শনিবার দুপুরে জোনাকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে চাইলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছিনিয়ে নিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ