ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩৬ দুপুর

বগুড়ার কাহালুতে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

বগুড়ার কাহালুতে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু। প্রতীকী ছবি

কাহালু  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে ফেরদৌস আলী ওরফে বাবু (৩৫) নামের এক দিনমজুর মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে।

জানা গেছে, দিনমজুর ফেরদৌস আলী সিংড়াপাড়া গ্রামের খোরশেদ সানাউল্লার বাড়িতে মাটির দেয়াল ভাঙার কাজ করার সময় হঠাৎ করে দেয়ালের এক অংশ তার ওপর ভেঙে পড়লে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা, সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

আসিফ আকবরের নামে থানায় জিডি