ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ সকাল

এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

ছবি : দৈনিক করতোয়া, এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

আরও পড়ুন

ডা. তাহের বলেন, আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না এ ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদে‌শি