ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর

টেবিল টেনিসে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ

সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে দারুণ সাফল্য পেল বাংলাদেশ। টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ জুটি।

কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফ জুটিকে একেবারেই ছন্দ খুঁজে পেতে দেননি তারা। তিন গেমেই জিতেছেন ১৪-১২, ১১-৫ ও ১১-৮ ব্যবধানে। এর আগে রাউন্ড অব সিক্সটিনে গায়ানার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়ে শেষ আটে উঠেছিল বাংলাদেশি জুটি।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাহরাইন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও টেবিল টেনিস ফেডারেশন এই পদক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

আরও পড়ুন

এদিনই পুরুষ ও নারী দ্বৈত ইভেন্টেও লড়েছে বাংলাদেশ। পুরুষ বিভাগে হৃদয় ও রামহিমের জুটি ৩-২ সেটে আলজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে। তবে নারী জুটি সোমা ও খৈ খৈ মারমা ৩-২ সেটে তুরস্কের কাছে হেরে প্রি-কোয়ার্টারেই থেমে যায়।

টেবিল টেনিস ছাড়াও এবার ইসলামিক গেমসে আলো ছড়িয়েছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ফলে এখন পর্যন্ত গেমসে বাংলাদেশের মোট পদকের সংখ্যা চারটি, সবই ব্রোঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী