ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১১:২২ রাত

শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল

শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল

ঢাবি প্রতিনিধি : ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া ‘অবৈধ’ আজীবন সদস্যপদ বাতিল করেছে ডাকসুর বর্তমান পরিষদ।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “২০১৯ সালে ডাকসুর তৎকালীন কমিটি একটি রেজুলেশনের মাধ্যমে গঠনতন্ত্র বহির্ভূতভাবে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়। বিষয়টি সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক ছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

আরও পড়ুন

সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি সভাপতিত্ব করেন। এতে ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ